২৭ আগস্ট ২০১৩ - ০৪:০১
'তাকফিরিদের মদদদাতারাও এ আগুন থেকে বাঁচবে না'

ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, মধ্যপ্রাচ্যের বর্তমান স্পর্শকাতর পরিস্থিতির জন্য এই অঞ্চলের বাইরের শক্তির হস্তক্ষেপই প্রধান কারণ।

বার্তা সংস্থা আবনা : ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, মধ্যপ্রাচ্যের বর্তমান স্পর্শকাতর পরিস্থিতির জন্য এই অঞ্চলের বাইরের শক্তির হস্তক্ষেপই প্রধান কারণ।

তিনি আজ (সোমবার) ওমানের সুলতান কাবুস বিন সাইদ আল সাইদকে দেয়া সাক্ষাতের সময় এই মন্তব্য করেছেন।

আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির কারণে ইরান এবং ওমানের মধ্যে সহযোগিতা জোরদার জরুরি।

ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, "দুঃখজনকভাবে কয়েকটি আঞ্চলিক দেশের মদদে গঠিত একটি তাকফিরি গ্রুপ (উগ্র ওয়াহাবি গ্রুপ যারা নিজ গ্রুপ ছাড়া অন্য সব মাজহাবের মুসলমানদের কাফির বলে থাকে) অন্য সব মুসলিম গ্রুপ বা মাজহাবের সঙ্গে সংঘাতে লিপ্ত রয়েছে। তাদের ( আঞ্চলিক ওই দেশগুলোর) জানা উচিত যে আগুন নিয়ে তারা খেলা শুরু করেছে সেই আগুন থেকে তারা নিজেরাও রক্ষা পাবে না।"

তিনি মার্কিন মদদপুষ্ট ইহুদিবাদী ইসরাইলকে মধ্যপ্রাচ্যের জন্য স্থায়ী হুমকি বলে অভিহিত করেছেন।

ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, গণ-বিধ্বংসী অস্ত্রে সজ্জিত অপরাধী ইহুদিবাদী ইসরাইল এ অঞ্চলের জন্য মারাত্মক হুমকি।

মধ্যপ্রাচ্যকে গণ-বিধ্বংসী অস্ত্রমুক্ত করাই এ অঞ্চলে নিরাপত্তা প্রতিষ্ঠার একমাত্র উপায় বলে তিনি উল্লেখ করেছেন।